• সমগ্র বাংলা

শিক্ষকের দূনীতির দায়ে অপসারণের দাবিতে আন্দোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনয়নের খেরুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে দূনীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে চাকুরি থেকে অপসারনের দাবিতে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ বিদ্যালয় মাঠে মিছিল, মানব বন্ধন ও প্রতিবাদ সভা- সমাবেশ করে চলেছে। জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান ওই বিদ্যালয়ে ২০০৯ ইং সালে যোগদানের পর থেকে ধরাকে সরাজ্ঞান বানিয়ে বিদ্যালয়টিকে দূনীতির স্বর্গ রাজ্যে পরিণত করেছেন। বিদ্যালয়টি চরাঞ্চচলে হওয়ায় একমাত্র যোগাযোগ মাধ্যম স্যালো ইঞ্জিন চালিত নৌকা।

প্রশাসনের তৎপরতা কিছুটা মন্তর গতি হওয়ায় ১ মাসে ২-৩ দিন উপস্থিত থাকেন বিদ্যালয়ে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক বরাদ্ধের টাকা কাজ না করে আত্নসাত, বিদ্যালয়ের ছোলার, ব্যাটারী, পানির ট্যাংক, শিক্ষার্থী দের বসার বেঞ্চ বিক্রি করে আত্নসাত করেন। প্রধান শিক্ষকের সব ধরণের দূনীতির অভিযোগ তদন্ত সাপেক্ষে চাকুরী থেকে অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার স্থানীয় মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্কুল মাঠে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা-অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মহের আলী, ফারুক মিয়া,পলাশ মিয়া, জয়নাল আবেদন প্রমুখ। এ ব্যাপারে প্রধান শিক্ষক মশিউর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, আমার ব্যাপারে আনিত অভিযোগ সব মিথ্যা।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সাথে কথা হলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি উপজেলা নিবাহী অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo