• সমগ্র বাংলা

ফরিদপুরে আবারো কুমার নদ রক্ষায় শুরু হলো অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কুমার নদ রক্ষায় আবারো  অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে কচুরিপানা পরিষ্কার এবং মাছ শিকারের জাংলা এবং কাঠা অপসারণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে  শনিবার  শহরের আলীপুর হতে তিনদিনব্যাপী এ অভিযান শুরু হয়। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, জেলে সম্প্রদায় ও ফরিদপুর পৌরসভা নদের কচুরিপানা পরিষ্কার অভিযানে সহযোগিতা করছে।

অভিযানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাগণ। প্রাথমিকভাবে প্রায় তিন কিলোমিটার এলাকায় এ পরিষ্কার অভিযান চালানো হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির জানান, শনিবার শুরু হওয়া এ কচুরিপানা পরিষ্কার ও নদে মাছ শিকারের জন্য দেওয়া জাংলা ও কাঠা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযান তিনদিন চালু থাকবে তিনি আরও জানান, অভিযানের প্রথম তিনদিন ফরিদপুর শহরের অম্বিকাপুর এলাকা থেকে চরকমলাপুর এলাকা পর্যন্ত এ অভিযান চলবে।

প্রয়োজনে এ অভিযানের সময় আরও বাড়ানো হবে। এর আগে ২০২৩ সালের ২৭ জুন প্রথমবারের মতো ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদ রক্ষায় অভিযান শুরু হয়। সে অভিযানে নদের কচুরিপানা পরিষ্কার করা হয়। কুমার নদের তিন কিলোমিটার অংশের ১০টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo