• সমগ্র বাংলা

গাজীপুরে রেললাইনে কাটা পড়ে গেল দুই প্রাণ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে ও মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতদের একজন হলেন, নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে রাব্বানী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার কানে হেডফোন লাগানো ছিলো। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।  পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন। অপরদিকে সকাল ৭ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

কোনাবাড়ি থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। 

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে রওনা হয়েছি।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo