• সমগ্র বাংলা

রুপগঞ্জে পিকনিকের বাস দূর্ঘটনায় ৩০ জন আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূর্বাচলের শেখ হাসিনা সরণির (কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী- সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসি দ্বিতল বাস যোগে রওয়ানা হয়। সকাল ১০ টার দিকে বাসটি শেখ হাসিনা সরনির (কাঞ্চন-কুড়িলবিশ্বরোড সড়ক) পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে সার্ভিস সড়ক দিয়ে যাবার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন তারা। আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাওয়ার সময় তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo