• সমগ্র বাংলা

বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শুক্রবার দুপুরে শহরের সাতমাথা সনাতন ধর্ম মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাগর কুমার রায়। সভাপতির বক্তব্যে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যে কমিটিগুলো ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের আগামী এপ্রিল মাসের মধ্যে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেন তিনি। এছাড়াও আগামী ১৬ই মার্চ ঢাকেশ্বরী মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন উপলক্ষে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সম্মেলনে বগুড়া থেকে একটি প্রতিনিধি দল প্রতিবারের ন্যায় অংশগ্রহণের লক্ষ্যে সিদ্ধান্ত হয়। 

সংগঠনের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি অমৃত লাল সাহা ও দিলীপ কুমার দেব, জেলা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে শুভাশীষ পোদ্দার লিটন, ববিতা বর্মন, এ্যাড. বিজন সাহা, স্বপন চক্রবর্তী, প্রভাত সাহা, রামনারায়ণ কানু, মিহির সরকার, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, সুকুমার সরকার, নিরঞ্জন রায়, অসীম দাস, সমর দাস, কালাচাঁদ সাহা, সাংবাদিক সঞ্জু রায়, মানিক সরকার, বিলাসী রানী, অশোক সাহা, বাপ্পি চৌধুরী, কমল দত্ত, রিপন দত্ত প্রমুখ।

আলোচনা পরবর্তী সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহের প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা জানানো হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo