• সমগ্র বাংলা

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুরে প্রতি মাসের বেতন সপ্তম কর্মদিবসের মধ্যে পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা মহাসড়কে কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার (১ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলাইদ (এমসি) বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকেরা বলেন, প্রতি মাসের ২০ তারিখে মাসিক বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। প্রতি মাসের বেতন সপ্তম কর্মদিবসের মধ্যে পরিশোধের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ মানছে না। পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও টেক্সটাইল শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে।

তারা বলেন, এ সামান্য বেতন দিয়ে বর্তমান বাজারে চলা কষ্ট হয়ে পড়েছে। ঘর ভাড়া, ছেলে-মেয়েদেরও লেখাপড়ার খরচসহ দৈনন্দিন কাজে এ বেতনে চলা সম্ভব হচ্ছে না। সপ্তম কর্মদিবসের মধ্যে প্রতি মাসের বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকানের বকেয়া পরিশোধ করতে পারি না। সঠিক সময়ে তাদের পাওনা পরিশোধ না করলে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। কারখানা কর্তৃপক্ষকে আমাদের দুর্দশার কথা একাধিকবার জানালেও সমাধানে কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে আমরা পথে নেমেছি।

এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুরের ইনচার্জ মিনহাজ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে বিকেল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি আলোচনায় ভালো কোনো সিদ্ধান্ত আসবে।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo