• সমগ্র বাংলা

বেইলি রোডে অগ্নিকান্ড: সরাইলে নিহত ৫ জনের দাফন সম্পন্ন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ রাজধানির বেইলীরোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় নিহত কাউসারের পরিবারের ৫ জনের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার  বিকালে বাদ আসর জেলার সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়া জামে মসজিদের মাটগে এই জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জানাযা পড়ান মাওলানা আব্দুল কুদ্দুছ।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩)ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, ছেলে আব্দুল্লাহ এর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের চার সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন। তিনি জানান, বাদ আসর খন্দকার পাড়া জামে মসজিদের সামনের মাঠে নিহতদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo