ছবিঃ সিএনআই
দোহার প্রতিনিধিঃ “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে জাতীয় বীমা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে পুনরায় উপজেলা পরিষদের এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও প্রতিপাদ্য বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসির আহমেদ সহ আরও অনেকে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)