• সমগ্র বাংলা

কুড়িগ্রামে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছরের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হল মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটি গতকাল বিকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে  অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। এ সময় আরো  সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন। বক্তব্য রাখেন ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মতিন, অ্যাথলেটিক্স প্রশিক্ষক সোহেল রানা বাবু ও সফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo