• সমগ্র বাংলা

পাবনায় ওষুধ ব্যবসায়ীদের সাথে প্রশাসন, সাংবাদিকদের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের সাথে জীবন রক্ষাকারী ওষুধ ন্যায্যমূল্যে বিক্রি এবং নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা বিষয়ে পাবনায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, ওষুধ ব্যবসায়ী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চেম্বার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান, এনএসআই পাবনার উপ-পরিচালক কামরুল হাসান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পাবনা জেলা শাখার  সভাপতি হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি তারেক ইবনে আনসার।

চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভি ও মানব জমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, পাবনা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আহমেদ হুমায়ুন কবির তপু, সাংবাদিক শাহীন রহমান, এস এম আলম, মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।

সভায় জীবন রক্ষাকারী ওষুধ সাধারণ ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়।  ব্যবসায়ীরা সরকার নির্ধারিত নীতিমালা ও মূল্য তালিকা অনুসারে ক্রেতাদের কাছে নকল ও ভেজাল মুক্ত ওষুধ বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo