• সমগ্র বাংলা

রংপুর ইপিজেড’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে ‘রংপুর ইপিজেড’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। 

সোমবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে  উপজেলা আদিবাসী পরিষদের উদ্যেগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার আদিবাসী নেতৃৃবৃন্দ ছাড়াও  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি চরণ মূর্মূ, সাধারণ সম্পাদক মাইকেল মূর্মূ, আদিবাসী নেতা বেসরা মূূর্মু, উপজেলা ওয়ার্সকার্স পাটির সভাপতি এমএ মোতিন মোল্লা প্রমূখ ।

বক্তরা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমি আদিবাসীদের নাম করে অবৈধ দখল করে ইপিজেড বাস্তবায়নের বিরোধিতাকারী গণশত্রুদের গ্রেফতার ও সরকারি জমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রী ঘোষিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

এর আগে একই স্থানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও আয়োজন করেন একটি বিশাল মানববন্ধনের। গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচ এম আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শহরগাছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, শিক্ষক নেতা  আব্দুল আজিজ, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দসহ অনেকেই।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo