প্রতীকী ছবি
সাতকানিয়া প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় ট্রাকের ধাক্কায় আবু সালেহ ড্রাইভার (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আজাদ( ৩৫) নামে আর এক বাইক আরোহী আহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার দুই নম্বর রুমা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড মুনলাই পাড়ার রুমা-বগালেক সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার ৬ নং ওয়ার্ডের
পঞ্চায়েত বাড়ির, মিয়া হোসেনের ছেলে। আহত আজাদও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় বগালেকগামী টিএস ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। আবু সালেহ, মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)