প্রতীকী ছবি
সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলুয়ার বিল থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় তাহের নামে এক স্কিম ওয়ালার সাথে গতবছর মারামারি সংক্রান্ত দ্বন্ধ হয়ে ছিল আজিজের সাথে,সেটা থেকে হত্যাকাণ্ড হতে পারে, এমনটাই বলছে স্বজনরা। নিহতের লাশ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ও আঘাতের চিহ্ন ছিল বলে জানায় স্বজনরা।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদেক বলেন, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে শরীরে তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন,নলুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে কচু ক্ষেত থেকে আজিজ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)