• সমগ্র বাংলা

খাবারের সন্ধানে লোকালয়ে বানর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে দলছুট বানর। হঠাৎ বাড়ির ছাদে, টিনের চালে, এ গাছ থেকে ও গাছের ডালে ছোটাছুটি করছে দলছুট একাধিক বানর। বানর দেখে বড়রা আনন্দ পেলেও আতঙ্কিত হয়ে পড়েছেন নারীসহ শিশুরা। আবার উন্মুক্ত অবস্থায় বানরের কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। বিশেষ করে লোকালয়ে ছুটে আসা বানর দেখে কিশোর বয়সীরা আনন্দে মেতেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের দক্ষিণ লেনেরপাশে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির ছাদে দেখা মেলে ২টি বড় বানরের। বানর দুটি ছাদে লাগানো বিভিন্ন সবজি ও ফলের গাছের মধ্যে পাকা টমেটো ছিড়ে খাচ্ছে।

ওই বাড়ির মালিক শরীফ উদ্দিন জানান, বেশ কিছু দিন যাবত একাধিক বানর ভূরুঙ্গামারীতে ঘুরাঘুরি করছে। তারা কখনো এক জায়গায় স্থির থাকে না। এ বাড়ির ছাদ থেকে অন্য বাড়ি। আর এক গাছ থেকে অন্য গাছে জুটে চলছে। আজ সকালে আমার বাড়ির ছাদে এসে ২টি বানর গাছের পাকা টমেটো খেয়েছে। বানরের ছুটাছুটি দেখতে ভালো লাগলেও বাচ্চাদের নিয়ে ভয় হয়। যদি কখনো কামড় বা আছর দেয়।

ভূরুঙ্গামারী কলেজ মোড়ের ঔষধ ব্যবসায়ী আল আমিন জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে একটি পেঁপে গাছ আছে। বড় বড় পেঁপে পাকার সাথে সাথে বানর এসে খেয়ে ফেলছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ, রফিক ও সুমন জানান, বেশ কিছু দিন থেকে উপজেলা পরিষদের ৪ পাশে ২টি বানর দেখতে পাচ্ছি। বাগভান্ডার রোডে ৩টি হোটেলের আশপাশে এরা খাবারের জন্য বেশি অবস্থান করে।

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশপাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বানর গুলো আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। তারপরও আমরা বিষয়টি দেখছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo