• সমগ্র বাংলা

মানিকগ‌ঞ্জে শিশু সন্তা‌নের সাম‌নে মাকে গলা কেটে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় শার‌মিন আক্তার (২৮) না‌মের এক গৃহবধু‌কে তার শিশু কন‌্যার সাম‌নে গলা কে‌টে জবাই ক‌রে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে। ধারনা করা হ‌চ্ছে প্রথম স্বামীর কা‌ছে ফি‌রে য‌া‌বে সে সন্দে‌হে ‌তিন সন্তা‌নের জননী শার‌মিনকে গলা কেটে হত্যা করেছে তার ২য় স্বামী। ঘটনা‌টি ঘ‌টে‌ছে শনিবার (২৪ ফেব্রুয়া‌রি) দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতারা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিউটিটের পশ্চিম পাশে।  নিহত শার‌মিন আক্তার (২৮) উপ‌জেলার বরু‌ন্ডি এলাকার আব্দুল মান্না‌নের মে‌য়ে। 

খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরন ক‌রে‌ছে। আর হত‌্যার ঘটনায় অ‌ভিযুক্ত ২য় স্বামী ধামরাই উপ‌জেলার হাতকোড়া গ্রা‌মের রাজ্জাক মু‌ন্সির পুত্র রতন।

জানা গে‌ছে, শারমিনের প্রথম স্বামী ম‌নোয়ার‌কে রে‌খে বছর দু‌য়েক পূ‌র্বে রতন‌কে বি‌য়ে ক‌রে। ক‌য়েকমাস পূ‌র্বে রত‌নের সা‌থে সম্প‌র্কের অবন‌তি হয় ও তারা পৃথক বসবাস শুরু ক‌রে। সম্প্রতি রত‌নের সা‌থে তালাক হয় শার‌মি‌নের কিন্তু রতন প্রতি‌নিয়ন শার‌মি‌নের সা‌থে যোগা‌যে‌া‌গের চেষ্টা কর‌তো। আর শার‌মিন তার প্রথম স্বামী ম‌নোয়া‌রের কা‌ছে ফি‌রে যা‌বে এ স‌ন্দে‌হে শ‌নিবার দুপু‌রে শার‌মিন‌কে ঘটনাস্থ‌লে নি‌য়ে আ‌সে রতন। এ সময় শার‌মি‌নের কো‌লে ছিল তার শিশু কন‌্যা আড়াই বছর বয়‌সী মহিয়া। প‌রে জবাই ক‌রে হত‌্যা ক‌রে দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়। হত‌্যার শিকার হওয়া মা‌য়ের পা‌শে ব‌সে ছিল মা‌হিয়া। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে।

সাটুরিয়া থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে থে‌কে মরদেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন‌্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতালে ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। পরবর্তী আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo