• সমগ্র বাংলা

কুড়িগ্রামে চিত্রকর্ম নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘যুদ্ধ নয় শান্তি চাই, নিরাপদ পৃথিবী চাই’-এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে শিশু শিল্পীদের চারশতাধিক চিত্রকর্ম নিয়ে চারদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের কলেজ মোড়ের সাধারণ পাঠাগারে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ ওয়াহিদ জামান, খ্যাতিমান চিত্রশিল্পী রেজাউল হক লিটন, কুড়িগ্রামের সিনিয়র সিটিজেন একেএম সামিউল হক নান্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, পঞ্চগর পিটিআই’র সহকারি পরিচালক আলতাফ হোসেন, সৃজনীদের আসর’র আহবায়ক, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সদস্য সচীব সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

স্থানীয় শিল্প সংস্কৃতিভিত্তিক সংগঠন সৃজনীদের আসর শিল্পচর্চা ও শিশুদের মানসিক বিকাশে দেশবরেণ্য শিল্পীদেরকে নিয়ে অফিসার্স ক্লাব মাঠে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।এতে তিন শতাধিক শিশু অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুরাসহ অতিথিরা বিশাল আকৃতির দেয়াল ক্যানভাসে গণস্বাক্ষর ও প্রতীকী ছবি আঁকায় অংশগ্রহণ করে।

কর্মশালার মাধ্যমে শিশুরা আধুনিক শিল্পকর্ম বিষয়ক ধারণা পাবে। পাশাপাশি তাদের আঁকা ছবি বিক্রি করে অর্জিত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যবহার করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo