• সমগ্র বাংলা

সাতক্ষীরার বুধহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন ওমরা হজযাত্রী নারী নিহত হয়েছেন। আহত হয়েছন আরো তিনজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঢালী বাড়ি মসজিদ মোড় সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫) ওমরা হজ পালনের জন্য ইজিবাইক যোগে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দূর্ঘটনার সময় তাদের বহনকৃত ইজিবাইক ঢালী বাড়ি মসজিদ মোড়ে পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। স্থানীয়রা আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত আছিয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে  মৃত্যুবরণ করেন তিনি।
ইজিবাইকে থাকা অপরযাত্রী আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন, আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির ও ইজিবাইক চালক ফজর আলী আহত হন। তাদের সকলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসআই মহিদেও নেতৃত্বে থানা পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত যানবাহন আটক করেন। লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo