• সমগ্র বাংলা

পঞ্চগড়ে উদ্ধার হওয়া মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী

  • সমগ্র বাংলা

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মেজর আব্দুল্লাহ আল সায়েমের নেতৃত্বে ১৪ সদস্যর একটি বিশেষজ্ঞ দল মর্টালশেলটি সফলভাবে ধ্বংস করে। এসময় মর্টালশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এছাড়াও ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় মর্টালশেলটি ধ্বাংসের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারের মের্সাস রুপা ট্রেডার্স নামে একটি ভাঙ্গারির দোকানে লোহা ভেবে মর্টালশেলটি বিক্রি করেন এক ভাঙ্গারির হকার। পরে বোম সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সেটিকে মর্টারশেল বলে চিহ্নিত করে। পরে ওই দোকানের ভেতরেই গর্ত করে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে বেষ্টনী দিয়ে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo