ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সেতুর নিচ থেকে আঞ্জুয়ারা বেগম (৫৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, আঞ্জুয়ারা ঠাকুরগাঁও সদরের গড়েয়া নাপাঘাট গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আঞ্জুয়ারা মানসিক ভারসাম্যহীন রোগী ও ভবঘুরে ছিলেন। সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গেলে সেতুর নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেয়া হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)