ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাওহীদ হাসান (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে সকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
নিহত তাওহীদ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউছার হাসানের ছেলে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মার্তারচর গ্রামের নানীর বাড়িতে থেকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।ওসি আরো জানান, তাওহীদ এর বাবার বাড়ি কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে।
গতকাল (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ হয়ে আজ (২১ ফেব্রুয়ারি) সকালে নরুন খালে স্থানীয়রা তাওহীদের মরদেহ ভাসতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)