• সমগ্র বাংলা

সরকারি অফিসের সামনে মিললো অজ্ঞাত যুবকের লাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি অফিসের সামনে (সহকারী কমিশনার ভূমি অফিস) মিললো অজ্ঞাত যুবকের লাশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কলারোয়া থানার এস আই হাবিবুর রহমান খান পরিবারের বরাত দিয়ে বলেন,  মৃত ব্যক্তির নাম সুজন হোসেন (৩০) বাড়ি ৩ কয়লা ইউনিয়নের কয়লা গ্রামে। মৃত সুজনের গায়ে ঘা৺ পাচড়া আছে। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো বলে জানা গেছে।

তার পেটের নিচে টিউমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo