• সমগ্র বাংলা

মুক্তাগাছায় স্কুলের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তাগাছায় একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে লোক নিয়োগে অনিয়মের প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে নিয়োগ বঞ্চিত আবেদনকারী ৪জন প্রার্থী। মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিছন্নকর্মী পদের  আবেদনকারী রত্মা আক্তার। লিখিত বক্তব্যে জানাযায়, মুক্তাগাছা উপজেলার একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় গতবছরের ২৩ অক্টোবর অফিস সহায়ক, আয়া, নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত পদে অফিস সহায়ক পদে মুক্তা আক্তার, আয়া পদে রত্মা আক্তার, নিরাপত্তা কর্মী পদে রবিন ইসলাম ও পরিচ্ছন্নকর্মী পদে রুবেল মিয়াসহ আরও অনেকেই আবেদন করে।

বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সরকার ও প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা অভিযোগকারী প্রার্থীদের না জানিয়ে এবং সাক্ষাতকারের জন্য সাক্ষাতকার পত্র প্রদান না করে তাদের মনোনীত প্রার্থীদের অতি গোপনে নিয়োগ প্রদান করেন। সংবাদ সম্মেলনে দাবী করা হয়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সভাপতি নিয়োগকৃত প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে ১২লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তারা প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে নিয়োগের বিষয়টি এড়িয়ে যান এবং তাদেরকে পোস্টাল অর্ডারের টাকা ফেরত দিতে চান। এ বিষয়ে নিয়োগ বঞ্চিতরা উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করছেন। তারা অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ এবং সভাপতি ও প্রধান শিক্ষকের এহেন কার্যক্রমের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রনের জন্য দাবি জানান।

এ বিষয়ে একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সরকারি যথাযথ নিয়ম মেনেই লোক নিয়োগ করা হয়েছে। অপরদিকে বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সরকার জানান,অভিযোগকারীদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যথাযথ প্রক্রিয়ায় যোগ্যতর প্রার্থদেরই নিয়োগ দেয়া হয়েছে।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo