• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে 'স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও জেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে  অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজ, সাংবাদিক সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সহকারি তথ্য অফিসার মো: আতিকুর রহমান মুফতির সঞ্চালনায় সেমিনারে পাওয়ার প্রেজেন্টারে তথ্য উপস্থাপন করেন খুলনা পিআইডি অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ এখন সময়ের দাবি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এই দেশ।বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo