• সমগ্র বাংলা

আগুনে দগ্ধ ভিক্ষুক গৃহবধূর অর্থের অভাবে মিলছে না চিকিৎসা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে চুলার আগুনে দগ্ধ ভিক্ষুক গৃহবধূ। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। জানা যায়, একমাস পূর্বে মাটির চুলায় খাবার রান্না করতে গিয়ে অসাবধানবশত চুলা থেকে আগুন লেগে শিলা (২৮) নামে এক ভিক্ষুক গৃহবধূ দগ্ধ হয়েছেন। গৃহবধূর কোমর থেকে দুটি পা'এর সম্পূর্ণ দগ্ধিত হয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে উপজেলার গজারিয়া আশ্রয়ন প্রকল্পে। দগ্ধ শিলার স্বামী আকবর একজন মানসিক প্রতিবন্ধী। সে চিকিৎসার ব্যয় চালাতে না পেরে শিলাকে বাবার বাড়িতে রেখে যান। দগ্ধ শিলা একই উপজেলার বাঁশদাইড় এলাকার অসহায় হাফিজুরের মেয়ে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয় দগ্ধিত অংশের বর্ণনা শুনে তিনি বলেন, আনুমানিক ৬০ শতাংশ শরীরের দগ্ধ হয়েছে ।শিলার বাবা জানায়, স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অর্থের অভাবে তার মেয়েকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। শিলার উন্নত চিকিৎসার জন্য সরকারি ভাবে সহায়তা কামনা করছেন। সাহায্য পাঠাতে চাইলে 01712022926 যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। 

এ বিষয়ে মাদারগঞ্জ সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক বলেন, এটি খুবই দুঃখজনক বিষয়, দগ্ধ শিলার বাবা তাদের অফিসে আবেদন করলে তাকে আর্থিক সহায়তা প্রধান করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo