• সমগ্র বাংলা

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মন(৫০) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। নিহত প্রভাত নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকালে নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের নিজ বসত বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন প্রভাত চন্দ্র বর্মন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo