• সমগ্র বাংলা

নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের ৫ নং শাহবাদ ইউনিয়নের  জুড়ালিয়া  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস ওই জুড়ালিয়া   গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ালিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার একপর্যায়ে সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মুঠোফোনে সি এন আই  প্রতিনিধিকে বলেন, পানিতে ডুবে নিহতের ঘটনাটি আমার জানা নেই, খোজ-খবর নিয়ে দেখছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo