• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মেম্বার এসোসিয়েশন কর্তৃক এমপিকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সাইদ ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১৫৩্র ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ভূইয়া দুলাল, ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূইয়া, শিহাব উদ্দিন আকন্দ, কাদির আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ সহ উপজেলা  আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo