ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: মাশরুম চাষ বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণের প্রকল্পের আওতায় ফরিদপুরে আঞ্চলিক মাশরুম চাষী ও কৃষি কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে সদর উপজেলার অডিটোরিয়ামের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হারুণ-অর-রশিদ এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, মাশরুম একটি পুষ্টি গুন সম্পু্ন্ন খাবার। নানাবিধ উপায়ে মাশরুম খাদ্যবসে আনার পরামর্শসহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে কাজ করতে হবে।এছাড়াও দেশে মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নযন, দারিদ্র হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারনে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা চেষ্টা সফল করতে মাশরুম চাষের মুল লক্ষ্য।
উন্নত প্রশিক্ষন গ্রহন, সল্পমুল্যে স্পন পেতে পারে, উৎপাদিত মাশরুম বিক্রির সুযোগ বাড়ানো সে বিষয়ে সহযোগিতা চায় মাশরুম চাষীরা।এসময় গোপালগঞ্জ, মাদারিপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও ফরিদপুরের জেলার কৃষি কর্মকর্তা ও উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)