• সমগ্র বাংলা

নড়াইলে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। লক্ষীপাশা ও বাঁশগ্রাম ইউনিয়নের ৩ হাজার মানুষকে এ সুবিধা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন-ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন-আয়মান রিয়েল এস্টেট অ্যান্ড এগ্রো ফার্মের চেয়ারম্যান এস কে মফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা নড়াইল সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ ইলিয়াস হোসেন, আমাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে এম নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক গাজী আলমগীর হোসেন, নিরপাদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ফাউন্ডেশনের সহসভাপতি বদরুল ইসলাম শেখ, সহসভাপতি আলমগীর হোসেন, সত্য নারায়ণ ফুড কোম্পানির কর্মকর্তা সেলিম রেজা, রিয়াজুল ইসলামসহ অনেকে।

প্রত্যেককে দুই কেজি করে আটা ও সায়াবিন তেল, এক কেজি করে চিনি ও ডাল, সরিষার তেল এবং ডিটারজেন্ট পাউডার দেয়া হয়েছে। এছাড়া ফজলুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাড়ে ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যা জানান, দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের মানুষেরা এ প্রকল্পের মাধ্যমে ন্যায্য্যমূল্যে খাদ্য সহায়তা সুবিধা পাবেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo