• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নিখোঁজের চারদিন পর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের চার দিন পর মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অবশেষে বুধবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ-পুবাইল গ্রামের আবুল হাসেমের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ছিলেন একজন মৃগীরোগী। পেশায় ছিলেন একজন কৃষক। চার দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিলেন মোহাম্মদ আলী শ্বশুর বাড়ি গিয়েছেন। কিন্তু সেখানে না যাওয়ায় তারা অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পায়নি। এমন অবস্থায় বুধবার সকালে নিজ-পুবাইল গ্রামের আবুল হাসেমের পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

মোহাম্মদ আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, আমার ভাইটি ছিলো খুব সরল সহজ। সে ব্রেন টিউমারে ও মৃগীরোগে আক্রান্ত ছিলো। ধারণা করা হচ্ছে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মৃগীরোগের কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নাই। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo