প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাজার করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী পাথর বোঝাই ট্রলির চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত বাচ্চু একই ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টুনিরহাট বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন বাচ্চু । এক সময় গলেহা বাজারে পৌছালে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে টুনিরহাট গামী দ্রুত একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনি। ঘটনার সময় স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে ধাওয়া করে চালক তরিকুল ইসলামকে আটক করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)