• সমগ্র বাংলা

বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বিয়ের দাওয়াত খেতে এসে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি বৈধ পাসপোর্টে স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শ্বশুড়বাড়ি শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন ভারতীয় নাগরিক বিকাশ চন্দ্র সরকার (৪২)। ১০ ফ্রেব্রুয়ারি রাতে বিয়ের বাড়িতে বিকাশের শ্বাসকষ্ট অনুভূত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন। পরে ১১ই ফেব্রুয়ারি বিকেলে আবার শ্বাসকষ্ট অনুভব করলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। বিকাশ চন্দ্র ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের পুত্র।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান, বিকাশ চন্দ্র সরকার নামের ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী সরকার বলেন, বোনের বিয়ের অনুষ্ঠানে আমার স্বামীর পুরোনো শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করেনি। তাই আমরা লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo