ফাইল ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আসবেন বলে জানা গেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০ ঘটিকায় একাডেমীতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন।
এ ছাড়া আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ সমাপ্তি, প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ৪৪তম জাতীয় সমাবেশের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
প্রতিবছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সফিপুর আনসার ভিডিপি একাডেমীর মনোরম পরিবেশে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের কর্মকর্তা ও দাওয়াত পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)