• সমগ্র বাংলা

আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু!

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধিঃ আগুন পোহাতে গিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বনমালী গ্রামের মধ্যপাড়ার মৃত রুস্তম সর্দারের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগম (৭০) আগুনে পুড়ে মারা গেছেন । 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পোহানোর সময়, চুলার আগুনে তার শাড়ির আঁচল পরে সারা গায়ে আগুন লেগে যায়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার সকাল দশটায় বনমালী মধ্যপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আয়নাল খাঁন তার মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজী বলেন, শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে যাওয়ার, উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কোন অভিযোগ না থাকায়, মানবিক দিক বিবেচনা করে। মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo