• সমগ্র বাংলা

নড়াইলে ট্রাক উল্টে একজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo