• সমগ্র বাংলা

কুষ্টিয়ার জানিপুর-ওসমানপুর সংযোগ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় লাখো মানুষের প্রাণের দাবী একটি সেতুর জন্য ৫২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। গড়াই নদীর উপর জানিপুর থেকে ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার বেলা ১২টায় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে সাথে নিয়ে তিনি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

২৭৮ কোটি টাকা ব্যায়ে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। স্বাধীনতার পর থেকেই খোকসাবাসী এই সেতুর দাবী করে আসছিল। সেতুটি বাস্তবায়ন হলে খোকসা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মানুষের যোগাযোগের সহজ সেতুবন্ধন তৈরী হবে। বর্তমানে নৌকায় করে মানুষ চরম দূর্ভোগ নিয়ে পারাপার হয়।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সেতুটি হলে তার নিজের এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তণ হবে। অর্থনৈতিক মুক্তি ও বিপ্লব হবে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo