ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরবঙ্গের শীতপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ঠাকুরগাঁও জেলায় কর্মসূচি পালন করা হয়। আজ (৪ফেব্রুয়ারী) জেলা পরিষদ অডিটোরিয়ামে ঠাকুরগাঁওয়ে প্রায় ৩ শতাধিক অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মাহাবুবুল রহমান বাবলু, ঠাকুরগাও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক কুমার রায়, ঠাকুরগাও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
ঠাকুরগাও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক, ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান বাবু, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন মনন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাজ্জাদ হোসেন সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)