• সমগ্র বাংলা

কালিয়াকৈরে শিক্ষক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ও অর্থনীতি বিভাগের প্রধান রেজা সাঈদ আল মামুনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের উদ্যোগে ওই কলেজের প্রধান ফটকের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন ও শোকসভার আয়োজন করা হয়। ওই মানববন্ধন ও শোকসভায় বক্তব্য রাখেন নিহত কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুনের স্ত্রী ও মামলার বাদী হাসিনা আক্তার হাসি ও তার মেয়ে সুমাইয়া শাহরিন সুচি। এ সময় তারা কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.সুফিয়া বেগম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক মন্ডলির সাধারন সম্পাদক আসাদুজজামান, কলেজ ছাত্র লীগের সভাপতি মামুন মন্ডল সহ সবাই হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারি রোববার বিকেলে কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুনের বড়ভাই মোহাম্মদ আলীর নির্দেশে তার ছোট ভাই মজিবর রহমান ও ভাতিজা সুমন এবং সেজান জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করে। পরদিন ২৯ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে গাজীপুর র‍্যাব-১ এজহার নামীয় চার আসামীকে গ্রেফতার করে। বর্তমানে আসামিগণ জেল হাজতে রয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক মোঃ শাজাহান মিয়া বলেন, আসামিদের তাড়াতাড়ি গ্রেফতার করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নিকট অনুরোধ জানাচ্ছি। এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রইল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo