• সমগ্র বাংলা

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান মরদেহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে শরীফ হোসেন (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন।  এর আগে একইদিন দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা মাদ্রাসার পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ । 

নিহত শরীফ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। 

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাজেদুল ইসলাম জানান, শরীফ গত শনিবার (২৭ জানুয়ারি) সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। তবে নিখোঁজের ব্যাপারে থানায় কোন সাধারণ ডায়েরিও করেনি নিখোঁজের পরিবার। আজ দুপুরে স্থানীয়রা পুকুরে একটি ভাসমান মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল আলমকে বিষয়টি অবগত করেন। পরে তিনি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রাথমিক সুরতহাল শেষে  অধিকতর তদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মাহাতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এছাড়া বাকি আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo