• সমগ্র বাংলা

কুড়িগ্রামে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে এনামুল হক (৫০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(৩০ জানুয়ারি) সকালে রাজিবপুর ইউনিয়নের ধুলাউড়ি স্লুইসগেইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত এনামুল হক রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার মিছির আলীর ছেলে। নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার নিজ বাড়ি থেকে ইজিবাইক (অটো বোরাক) নিয়ে ভাড়া খাটতে বের হন চালক এনামুল হক। রাতে ফেরার কথা থাকলেও বাড়ি ফিরেননি তিনি। এরপর ওই রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। এতে তার সন্ধান না মিললেও মঙ্গলবার সকালে রাজীবপুরের ধুলাউড়ি স্লইসগেট এলাকার ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজীবপুর ফায়ার সার্ভিসের দল।

রাজিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বলেন, এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার বলেন, তার শরীরে কাদা পানি মাখা এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন রাজীবপুর ফায়ার সার্ভিস। এ সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই তিনি আগেই মারা গেছেন।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ইজিবাইক চুরি করার লক্ষ্যে ওই ব্যক্তিকে কোনো কিছু খাওয়ায়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হতে পারে। তবে হত্যার মতো ঘটনা এটি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo