• সমগ্র বাংলা

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে জুতা কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার দাবিতে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশের সহায়তায় শ্রমিক ও মালিক উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার আন্দারমানিক এলাকার হ্যামকো লেদারস লিমিটেড নামক জুতা তৈরির কারখানার শ্রমিকরা আন্দোলন করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন কাঠামো জানুয়ারি মাস থেকে বাস্তবায়নের কথা থাকলেও তাদের কারখানা কর্তৃপক্ষ সেই বেতন ভাতা দিচ্ছে না। তাদের ইচ্ছে মতো ৭ হাজার টাকা বেতন দিচ্ছে। বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধির দাবি জানালে তারা একেক সময় একেক ধরনের কথা বলেন। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির এই বাজারে ৭ হাজার টাকায় ঠিকমতো সংসার চলে না। কোনো মত খেয়ে না খেয়ে বেঁচে রয়েছি আমরা। 

হ্যামকো লেদারস লিমিটেড কারখানাটির নারী শ্রমিক আসমা আক্তার বলেন, আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি না। সন্তানদের শিক্ষা, উপযুক্ত বাসস্থান ,পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা আমাদের সামান্য বেতনে করা সম্ভব হয় না। আমরা তো কোনো মতে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য হলেও আমাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন।

হ্যামকো লেদারস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সানিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা জুতা শিল্পের সঙ্গে জড়িত। পোশাক শিল্পের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। আমরা শ্রমিকদের কথা বিবেচনা করে বর্তমান বেতনের সঙ্গে ১২০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করেছি। সরকার যদি গেজেট প্রকাশ করে তাহলে ঘোষিত বেতনই শ্রমিকদের দেওয়া হবে।

গাজীপুর জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দিপক মজুমদার জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo