• সমগ্র বাংলা

রংপুরে দুই হাজার শীতার্ত পেল  শীতবস্ত্র 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরো: রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় -দুস্থ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর কৃষক লীগ।এসময় নারী ও পুরুষ দুস্থ মানুষ উপস্থিত হয়ে শীতবস্ত্র নেন। 

শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে মহানগরীর হাজিরহাট মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়েছে।তীব্র শীতে একটি কম্বলের জন্য লাইনে দাড়িয়ে শীতার্ত নারী ও পুরুষ কম্বল নেন।কম্বল পেয়ে খুশি এ সব মানুষ। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া,  রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের  যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু,মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমান প্রমুখ।কম্বল বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ। 

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের পাশে থাকেন।করোনার সময় যখন অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে সেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা, প্রজ্ঞার কারনে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।আজ প্রধানমন্ত্রীর পক্ষ মহানগর কৃষক লীগের উদ্যোগে এই দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।এই কার্যক্রম পুরো বিভাগে অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo