প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম ফারাজ আলী(২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় ভুলবশত কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে ফারাজ। পরে, তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় ফারাজের। তবে এ ঘটনা সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)