ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। নিহত কয়েদির নাম সামসু মিয়া (৬৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিল সামসু মিয়া। ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)