• সমগ্র বাংলা

আড়াইহাজারে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত প্রহরীর নাম ওবায়দুল হক (৬০)।সে আড়াইহাজার উপজেলার সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।

আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে যান। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে হঠাৎ বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo