ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে “পুলিশ সুপার কাপ” ২০২৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
নির্বাচন পরবর্তী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য জেলা পুলিশ বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে জেলা পুলিশ।
এসময় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুরসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খেলায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও অন্যান্য সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৪ জেলা পুলিশের বিভিন্ন থেকে মোট ৩০+ টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)