• সমগ্র বাংলা

চাটমোহরে ফসলী জমিতে পুকুর খনন করায় জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় এক্সেভেটরের চালক সোলাইমান হোসেন (৩৫) কে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে ৭৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন তিনি। পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo