• সমগ্র বাংলা

ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মসিক মেয়র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, মুক্তিযোদ্ধা আবাসিকে ১৬০০, পাটগুদাম দুললুল ক্যাম্পে ৮০০ এবং টাউনহলে ৫৫০ কম্বল বিতরণ করেন মেয়র।

বিতরণকালে তিনি বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকালে কাউন্সিলর মোঃ কামাল খান, শীতল সরকার, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান সহ বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo