ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত্তোর সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটসহ সহিংস ঘটনায় প্রতিবাদে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের (স্হানীয়) কমিটির ডাকে আজ শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জড়িতদের দল থেকে বহিষ্কারসহ দ্রুত শাস্তুির আওতায় বিচার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করেছেন তারা।
খুলনার রূপসার তিলক গ্রামসহ পৃথক স্হানে নির্বাচনত্তোর হিন্দু সম্প্রদায়ের উপর বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর এবং লুটপাটসহ সহিংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মানববন্ধনকারিরা।
কর্মসূচিতে অংশ নেন জেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, যু্ব ঐক্য পরিষদের জয়ন্ত মিশ্র, মহিলা ঐক্য পরিষদের মিনতি দাস, মল্লিকা দাস, শাপলা পাল এবং ছাত্র ঐক্য পরিষদের অমিত রায়সহ অন্যান্যরা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)