• সমগ্র বাংলা

টঙ্গীতে ব্যাটারি চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে টঙ্গীতে গণপিটুনিতে শাহা আলী (৩০) নামে এক যুবককে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গীর মাছিমপুর এলাকার নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। নিহত শাহা আলী টঙ্গীর মাছিমপুর এলাকার সেরিকুল ইসলামের ছেলে।

 তিনি ওই বস্তির একটি ঘরে স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে থাকতেন ওসি বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা শাহ আলীকে আটকে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়  পরিবারের সদস্যরা এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দে নি। 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি স্থানীয়রা জানান  নিশাতনগর বস্তিতে স্থানীয় আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। 

গ্যারেজটিতে প্রতিদিন রাতে কয়েকটি রিকশা থাকে ভোরে শাহা আলী ওই রিকশার গ্যারেজে প্রবেশ করে রিকশার ব্যাটারি খুলে পালিয়ে যাচ্ছিলেন এ সময় স্থানীয়রা তার হাতে ব্যাটারি দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। এ সময় লোকজন জড়ো হয়ে শাহা আলীকে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক দশরত চন্দ্র রায় বলেন, শাহ আলীকে মৃত অবস্থায় থানায় আনা হয় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে নিহতের স্ত্রী ইতি আক্তার বলেন, আমার স্বামী চোর নয়, ভোরে ঘুম থেকে উঠে আমার স্বামী বাইরে যায়। পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি মামলা করব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo